শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত সেই মাদ্রাসাছাত্রী উদ্ধার, পুলিশ বলছে প্রেমঘটিত

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ২০:১২

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে অপহৃত মাদ্রাসাছাত্রী ফাহমিদা আনজুম ফারিহাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে নয়নপুর এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল আবিদ হোসেন ও তার সহযোগীরা ওই কিশোরীর বাড়িতে হামলা চালিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় শ্রীপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা, মসজিদের ইমাম হাদিউল ইসলাম।

তদন্ত কর্মকর্তা মো. লালচান মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আবিদ হোসেনের মা মোছাম্মৎ আবেদা খাতুনসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার করা কিশোরীকে চিকিৎসা পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। পাশাপাশি মূল অভিযুক্ত আবিদ হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ঘটনাটি প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করেই ঘটেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top