বাঁধ ভেঙে সুনামগঞ্জের এরনবিল হাওরে পানি ঢুকছে, ফসল ঝুঁকিতে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১১:২০
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওরে (ইকরাছই হাওর) বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। সীমান্তের মনাই নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় হামিদপুর গ্রামের পাশের একটি গ্রামীণ সড়ক ভেঙে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙনের ফলে হাওরের ভেতরে দ্রুত পানি ঢুকতে শুরু করে ধানখেতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, এই হাওরে মোট ১১৪ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৪০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। তবে বাকি জমির ফসল এখন ঝুঁকির মুখে রয়েছে।
মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান, ভাঙা অংশটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়, এটি হামিদপুর গ্রামের একটি গ্রামীণ সড়ক। পাহাড়ি ঢলের প্রবল চাপে সড়কটি ভেঙে পানি ঢুকে পড়ছে হাওরে।
তিনি আরও জানান, ইকরাছই হাওরের অধিকাংশ জমির ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। তবে আনুমানিক ৫ থেকে ১০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা পানি ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।