মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গর্ব তমা রশিদ, পেলেন শীর্ষ মুকুট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩

জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ হলেন ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট নির্মাতা তমা রশিদ।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে তিনি অর্জন করেন এই শীর্ষস্থান। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে অংশ নিয়েই এমন সাফল্য পাওয়ায় প্রশংসায় ভাসছেন এই বাংলাদেশি তারকা।

তমা রশিদ বলেন, এই অর্জন তার একক সাফল্য নয়, বরং বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও ইতিবাচক গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সুযোগ। তিনি আরও জানান, দেশের ঐতিহ্য ও সংস্কৃতি, বিশেষ করে জামদানি শাড়ির সৌন্দর্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তমা। পরবর্তীতে উপস্থাপনা ও মিডিয়ায় কাজের মাধ্যমে তিনি নিজেকে পরিচিত করে তোলেন।

বিশ্লেষকদের মতে, তমা রশিদের এই অর্জন দেশের নারীদের জন্য অনুপ্রেরণার একটি বড় উদাহরণ হয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top