বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

দুদকের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৪:৩৫

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার (২৫ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ এ আবেদন করেন।

আসামির উপস্থিতিতে এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার সংক্রান্ত একটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরও আগে সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলায় ৬টি এবং ঢাকা মহানগর এলাকায় ৫টি মামলা রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top