মে মাসে এলপিজি গ্যাসের দাম ভোক্তাপর্যায়ে অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগের দরের সমান।
রোববার (৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ সিদ্ধান্ত জানায়। কমিশনের ঘোষণা অনুযায়ী, নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে গত মাসে এলপিজি গ্যাসের দামে দুই দফা পরিবর্তন আনা হয়েছিল। ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আবার ২১২ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়।
অন্যদিকে অটোগ্যাসের দামেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। ভোক্তাপর্যায়ে লিটারপ্রতি দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগেও গত মাসে দুই দফা সমন্বয়ের মাধ্যমে অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছিল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।