স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দাম, ভরি কত নির্ধারণ
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৩:৫২
দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম বেড়েছে ১৭৫ টাকা।
বুধবার (৬ মে) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।
রুপার নতুন দর (প্রতি ভরি)
- ২২ ক্যারেট: ৫,৬৫৭ টাকা
- ২১ ক্যারেট: ৫,৩৬৫ টাকা
- ১৮ ক্যারেট: ৪,৬০৭ টাকা
- সনাতন পদ্ধতি: ৩,৪৪১ টাকা
উল্লেখ্য, এর আগে গত ২৮ এপ্রিল রুপার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট রুপার ভরি ছিল ৫,৪৮২ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম মোট ৩৭ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২০ বার বাড়ানো এবং ১৭ বার কমানো হয়েছে।
স্বর্ণের দামও বেড়েছে
একই সঙ্গে স্বর্ণের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী—
- ২২ ক্যারেট: ২,৪২,৪৯৫ টাকা
- ২১ ক্যারেট: ২,৩১,৪৭২ টাকা
- ১৮ ক্যারেট: ১,৯৮,৪০৫ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৬১,৬০৫ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৪ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।