স্বামীর একাধিক সম্পর্ক ও বিকৃত যৌনতার কারনেই সংসার ভেঙেছে অভিনেত্রী সুস্মিতার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৪:৩২
টলিউড অভিনেত্রী সুস্মিতা রায় সম্প্রতি সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তী-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগে ব্যক্তিগত সম্পর্ক ও আচরণ, সাবেক স্বামীর একাধিক সম্পর্ক ও বিকৃত যৌনতার বিষয় উল্লেখ করেছেন তিনি।
২০২৫ সালের ২০ মার্চ নিজের জন্মদিনে বিচ্ছেদের ঘোষণা দেন সুস্মিতা। এরপর চলতি মাসে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে জীবনের নতুন অধ্যায়ের সূচনা জানান। একই সঙ্গে সাবেক স্বামীর সঙ্গে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে হুমকির অভিযোগ তোলেন। লাইভে এসে খোলামেলাভাবে অতীত সম্পর্ক ও বিয়ের বিষয়েও কথা বলেন।
অন্যদিকে, সব্যসাচী চক্রবর্তী এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা মন্তব্য করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, সম্পর্কের ভাঙনের জন্য সুস্মিতাই দায়ী ছিলেন এবং শারীরিক ও মানসিক সমস্যার কারণে সম্পর্ক শেষ হয়েছে।
ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। কেউ সুস্মিতার পাশে, কেউ সব্যসাচীর পাশে, আবার অনেকে মনে করছেন অতীত অভিযোগের বাইরে গিয়ে নতুন জীবন ও কাজেই মনোযোগ দেওয়া উচিত দুই পক্ষেরই।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।