যা করি তাই ট্রেন্ড হয়ে যায়: রায়হান রাফী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৪:১৭
এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী ইতোমধ্যে ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ নির্মাণ করে হিট মেশিন খ্যাতি অর্জন করেছেন। এবার ঈদে মুক্তি পেয়েছে তার পরিচালিত ‘প্রেশার কুকার’, যা দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ভালো সাড়া পেয়েছে।
নির্মাতা রাফী একটি শো-এ এসে জানান, জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছেন, অন্য সম্পর্কগুলো বোঝার আগেই প্রেম হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, তার কাজ প্রায়ই ট্রেন্ডে পরিণত হয়। ‘তুফান’ করার পর দেখা যায় অনেক ছবিতেই একই ধরনের আইটেম গান ও মেশিন গান ব্যবহার হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী ঈদেও ‘প্রেশার কুকার’-এর মতো সিনেমা হিট হবে।
ছবিটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর এবং রাফী নিজে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। নারীকেন্দ্রীক এই চলচ্চিত্রটি প্রয়াত পরিচালক 'তারেক মাসুদ 'কে উৎসর্গ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।