মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

খোলা মেলা পোশাকে নাচ করে আলোচনায় জেবা জান্নাত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:০৮

সংগৃহীত

নাটকের জনপ্রিয় অভিনেত্রী জেবা জান্নাত হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় এসেছেন। দীর্ঘদিন বেশি নিয়মিত অভিনয় না করা হলেও তিনি সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন।

প্রায় আড়াই বছর আগে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে তাকে নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নিষিদ্ধ করেছিল। পরে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি অভিনয়ে ফিরে আসেন।

সম্প্রতি জেবার ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বিদেশি পার্টিতে খোলামেলা পোশাকে নাচতে দেখা গেছে। নেটিজেনরা ভিডিওটি নিয়ে ইতিবাচক-নেতিবাচক মন্তব্য করেছেন। এর আগে তিনি এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছিলেন।

জেবা প্রথমবার ফেসবুক টকশোতে হাজির হয়ে নজর কাড়েন, পরে টিকটক ভিডিওর মাধ্যমে পরিচিতি পান। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ কয়েকটি নাটকে তাকে দেখা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top