রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

মা-ভাইসহ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেপ্তার

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৪:১৪

ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট নির্মাতা প্রিয়া খানকে (২২) তার মা ও ভাইসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনার আটপাড়া থানায় দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের আটক করা হয়।

শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়ার একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়া।

পুলিশ জানায়, নেত্রকোনার আটপাড়া থানায় প্রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সংশ্লিষ্ট থানার পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায়।

এদিকে, আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই বলেও জানিয়েছে পুলিশ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top