বিতর্ক পেরিয়ে ইউটিউবে ‘পুতুলের বিয়ে’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ২০:০২
ঈদুল ফিতর উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নাটক পুতুলের বিয়ে অবশেষে ইউটিউবে মুক্তি পেয়েছে। শুটিং চলাকালে ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে আগে থেকেই নাটকটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।
নাটকের শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ ওঠে অভিনেত্রী তানজিন তিশা-র বিরুদ্ধে। এমনকি একপর্যায়ে লাইভে এসে কান্নাও করতে দেখা যায় তাকে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
তবে সে সময় তানজিন তিশা এবং নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু দাবি করেন, সহশিল্পীকে আঘাত করার বিষয়টি বাস্তব নয়। চরিত্রের প্রয়োজনে এবং দৃশ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতেই এমন অভিনয় করা হয়েছিল।
নাটকটিতে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে। সেই চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতেই কিছু দৃশ্যে তীব্রতা দেখানো হয়েছে বলে তাদের দাবি।
যদিও তখন অনেকেই এই ব্যাখ্যা মেনে নিতে পারেননি। তবে বিতর্কের কারণে নাটকটি নিয়ে দর্শকের কৌতূহল আরও বেড়ে যায়। অবশেষে ইউটিউবে মুক্তির পর নাটকটি দ্রুত ভিউ বাড়াচ্ছে এবং দর্শকের আগ্রহও চোখে পড়ার মতো।
নাটকটির গল্প লিখেছেন আহমেদ তাওকীর। এতে তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, সামিয়া অথৈ, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন ও মজুমদার শিমুল।
নাটকটি প্রকাশ পেয়েছে ধুপছায়া এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।