মেট গালা ২০২৬-এ থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৪১
নিউইয়র্কের বিশ্বখ্যাত ফ্যাশন আয়োজন মেট গালা ২০২৬-এ এবার থাকছেন না বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তার অনুপস্থিতির খবর সামনে আসতেই ভক্ত ও ফ্যাশন অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রিয়াঙ্কা বর্তমানে তার জনপ্রিয় সিরিজ সিটাডেল-এর নতুন সিজনের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। সিরিজটির নতুন সিজন আগামী ৬ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ব্যস্ত সূচির কারণেই তিনি এবারের মেট গালায় অংশ নিতে পারছেন না।
প্রচার কার্যক্রম শেষে তিনি লস অ্যাঞ্জেলেসে গিয়ে গোল্ড হাউজ গালা-এ অংশ নেবেন। সেখানে তাকে টানা দ্বিতীয়বারের মতো “গ্লোবাল ভ্যানগার্ড অ্যাওয়ার্ড” সম্মাননায় ভূষিত করা হবে।
উল্লেখ্য, মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি বরাবরই নজরকাড়া ছিল। তার সাহসী ও ভিন্নধর্মী ফ্যাশন স্টাইল বহুবার আন্তর্জাতিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।
তাই এবারের আসরে তার অনুপস্থিতি ফ্যাশনপ্রেমীদের জন্য কিছুটা হতাশার কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।