যুক্তরাষ্ট্রে চার দিনের সফরে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৩:৪২
চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় তাঁদের বহনকারী রাজকীয় উড়োজাহাজ ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করে।
আগমনের পর তাঁদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিশ্চিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি। এ সময় তাঁদের লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সামরিক ব্যান্ড দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করে এবং শিশুদের পক্ষ থেকে ফুল দিয়ে রাজদম্পতিকে বরণ করা হয়।
সফরের অংশ হিসেবে রাজা ও রানি হোয়াইট হাউসে যান, যেখানে তাঁদের স্বাগত জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে তাঁরা প্রথমে একটি ব্যক্তিগত চা চক্রে এবং পরে গার্ডেন পার্টিতে অংশ নেন।
২০০৭ সালের পর এটি কোনো ব্রিটিশ রাজপরিবারের প্রথম যুক্তরাষ্ট্র সফর। সে সময় রানি দ্বিতীয় এলিজাবেথ ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক দূরত্ব এবং প্রিন্স অ্যান্ড্রুর নানা বিতর্কের মাঝে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। দুই ঐতিহাসিক মিত্র দেশের সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে এই সফরকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।