নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৩:৪৩
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে কঠোর মন্তব্য করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক ঐতিহ্য, বিচারব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্কেও ব্যাপক ক্ষতি করেছেন। এসব কারণ উল্লেখ করে তাকে “যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট” হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (NIH)-এর বাজেট কমানো এবং কিছু ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধের কারণে চিকিৎসা গবেষণা ও রোগীদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে—এমন অভিযোগও সেখানে উল্লেখ করা হয়েছে।
ইরান পরিস্থিতি নিয়েও প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়, ইরান ইস্যুতে ট্রাম্প এমন এক রাজনৈতিক সংকটে পড়েছেন, যেখানে যুদ্ধ বাড়ানো বা পিছু হটা—দুই পথই তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিশ্রুতির ভিত্তিতে ইরান ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছিলেন, তবে প্রত্যাশিত ফল না আসায় পরিস্থিতি জটিল হয়েছে।
তবে এসব মন্তব্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণমূলক প্রতিবেদনের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।