চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেমের দ্বন্দ্বে কিশোরকে পরিকল্পিত হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫
চট্টগ্রামের ফটিকছড়িতে কিশোর রাজু মিঞা (১৯) হত্যার ঘটনায় মূলহোতা ফিরোজ আহাম্মদ (৩৪) ও তার শাশুড়ি ফাতেমা বেগম (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার সঙ্গে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যার পেছনে ছিল প্রেম ও ক্ষোভ। ফিরোজ তাঁর স্ত্রীর ছোট বোনের সঙ্গে প্রেমে জড়িয়ে পরে। পরে ওই নারী রাজু মিঞার সঙ্গে বিবাহিত হন। ফিরোজ এবং তার শাশুড়ি ফাতেমা বেগম এই বিয়েতে ক্ষুব্ধ হয়ে রাজুকে হত্যার পরিকল্পনা করেন।
ঘটনা অনুযায়ী, ২১ জানুয়ারি রাতে ফিরোজ রাজুকে খনখাইয়া খালের পাড়ে ডেকে নিয়ে গিয়ে ধারালো ছুরিতে আঘাত করে হত্যা করেন। হত্যার পর মরদেহ খালের ঢালে বালিচাপা দেওয়া হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরি খালে ফেলে দেওয়া হয়।
চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গ্রেপ্তারের পর ফিরোজ হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তী অভিযান চালিয়ে ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা হয়। খনখাইয়া খাল ও সেগুন বাগান থেকে ছুরি ও হত্যায় ব্যবহৃত থ্রি-পিস উদ্ধার করা হয়েছে।
পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং হত্যার পূর্ণাঙ্গ তথ্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।