রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

কুমিল্লা-১০: বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফেরার সুযোগ শেষ, লিভ টু আপিল খারিজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। আপিল বিভাগের লিভ টু আপিল খারিজ হওয়ায় তিনি এবার নির্বাচন করতে পারবেন না।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

কুমিল্লা-১০ আসনে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিক হওয়ার অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

গত ১৮ জানুয়ারি শুনানির পর ইসি গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে। এরপর তিনি হাইকোর্টে রিট দাখিল করেন, কিন্তু ২২ জানুয়ারি হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন, যা এখন আপিল বিভাগে খারিজ হয়েছে।

এতে নিশ্চিত হলো যে গফুর ভূঁইয়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top