নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতার হত্যা: দুইজন গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৩
নরসিংদীর বেলাবো উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল কাদের ভূঁইয়া (৪৩) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ জানুয়ারি) দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মৃত আজিমুল কাদের ভূঁইয়া বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পোলট্রি খামারের মালিক ছিলেন। তিনি ২৭ জানুয়ারি রাতে খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরের রাতে বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন প্রধান তালুকদার ওরফে প্রিমন (২১) এবং আবুল কালাম (৪৫)। তাদের হেফাজত থেকে চোরাই মুরগি বিক্রির নগদ ৪ লাখ টাকা এবং নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খামারের মুরগি বিক্রি করে অর্থ আত্মসাৎ করতে আজিমুলকে হত্যা করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।