রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

খুলনার ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পায়ের রগ কেটে হামলা

এস কে বাপ্পি খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৫

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে পায়ের রগ কেটে ফেলা হয়েছে। শনিবার রাত আনুমানিক ৮ টায় সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফয়সাল হোসেন মানিক (উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক)কে একই এলাকার দুই যুবক অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী লিটু ও টিটু নামে দুই ভাই, ফয়সালের সঙ্গে পূর্বে শত্রুতা থাকায় তার বাড়ির সামনের রাস্তার উপর তাকে লক্ষ্য করে পাঁচটি কোপ বসায়। এতে ফয়সালের দুই পায়ের রগ কেটে যায় এবং তিনি রক্তক্ষরণে আহত হন।

স্থানীয়রা খবর পেয়ে ফয়সালকে দ্রুত উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ফয়সালকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডুমুরিয়া উপজেলার আর্মি ক্যাম্প ১৭বীর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top