রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

শ্রীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, মামা-ভাগিনা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৮

সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসাপড়ুয়া শিশু শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আপন মামা-ভাগিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মো. উজ্বল আহমেদের ছেলে মো. নাজমুল (২৫) এবং শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে শাকিব (১৭)। সম্পর্কে তারা আপন মামা-ভাগিনা। নাজমুল স্থানীয় শফিকুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১০ বছর বয়সী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তার বাবা-মা দুজনেই গার্মেন্টসে চাকরি করায় অধিকাংশ সময় শিশুটি বাসায় একাই থাকত। এ সুযোগে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় একজন শিশুটিকে চেপে ধরে অপরজনকে সহায়তা করে।

শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত দুজনকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top