গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০২
জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের এক নির্বাচনী জনসভায় উপজেলা আমির মাওলানা নুরুল আমিন তাদের আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হিসেবে স্বাগত জানান।
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে জামালপুরের মেলান্দহ উপজেলার সদস্য সচিবসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে দলের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।
পদত্যাগ করা নেতাদের মধ্যে ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি আল আমিন মন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা এবং প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও।
মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন বলেন, “গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আজ আমাদের দলে যোগদান করেছেন। আমরা তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।