ভারতীয় র্যাপার বাদশাহ ক্ষমা চাইলেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৫:০৯
ভারতের জনপ্রিয় বাদশাহ নিজের গাওয়া ‘টাটেরি’ গান ঘিরে অশ্লীল শব্দচয়ন ও আপত্তিকর দৃশ্য ব্যবহার করার অভিযোগে জনমতের চাপ এবং জাতীয় মহিলা কমিশনের কার্যক্রমের কারণে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি কমিশনের সামনে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা জানান।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুনানি চলাকালীন বাদশাহ প্যানেলকে আশ্বস্ত করেছেন যে, তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। এই উদ্দেশ্যে তিনি আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এছাড়া তিনি ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিও দিয়েছেন।
উল্লেখ্য, গত মার্চে মুক্তিপ্রাপ্ত ‘টাটেরি’ গানটি নারীদের আপত্তিকর ও অশালীনভাবে উপস্থাপন করার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছিল। বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে এলে তারা বাদশাহর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। বিতর্কিত গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে।
তবে ভোগান্তি এখানেই শেষ হয়নি। হরিয়ানায় এই গানটির মাধ্যমে নারীদের অবমাননার অভিযোগে বাদশাহ বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ এবং ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তিনি বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।