পূর্বাচলে জমি পাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেতা আরিফিন শুভ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৫:২৮
ঢালিউড অভিনেতা আরিফিন শুভ জানিয়েছেন, মুজিব: একটি জাতির রূপকার সিনেমায় অভিনয়ের বিনিময়ে পূর্বাচলে কোনো জমি পাননি তিনি।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জমি পাওয়ার বিষয়ে প্রচারিত তথ্য সঠিক নয়। তার ভাষায়, তিনি কেবল আবেদন করেছিলেন, যা আরও অনেক শিল্পী করেছিলেন। তবে সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি এবং তিনি কখনো সেখানে যাননি।
তিনি আরও জানান, বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থেকে তিনি এক টাকা প্রতীকী পারিশ্রমিক গ্রহণ করেছিলেন এবং আবেদনটি ছিল ভবিষ্যৎ নিরাপত্তার চিন্তা থেকে।
২০২৪ সালের ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করে শুভ বলেন, একই বছরে তিনি মাকে হারান এবং দীর্ঘদিনের দাম্পত্য জীবনেরও ইতি ঘটে। এরপর ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার হয়েছেন বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, রাজনীতি সম্পর্কে তার জ্ঞান সীমিত এবং শুধুমাত্র অভিনয়ের কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার দাবি, তিনি কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রতীকীভাবে এক টাকা পারিশ্রমিক গ্রহণ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।