মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

শাহরুখ খানের ‘কিং’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, মুক্তির আগেই আয় ২৫০ কোটি রুপি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৬:২৭

সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরছেন অ্যাকশন থ্রিলার ‘কিং’ নিয়ে। এ বছর বলিপাড়ার অন্যতম আলোচিত এই সিনেমাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা।

জানা গেছে, প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির আগেই শুধু সিনেমা হলের পরিবেশনা স্বত্ব বিক্রি করেই আয় করেছে ২৫০ কোটি রুপি। প্রেক্ষাগৃহ স্বত্ব কিনে নিয়েছে পেন মারুধার, আর ছবিটি নির্মিত হচ্ছে শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে।

সম্প্রতি সোমবারে নতুন করে আলোচনায় আসে ছবিটি। এর আগে ‘কিং’-এর প্রথম ঝলক ইউটিউবে প্রায় ৪৪ মিলিয়ন ভিউ পায়। পরে টিজার প্রকাশের এক দিনের মধ্যেই ৩০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁয়ে ফেলে সিনেমাটি।

এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের। ফলে ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে বাবা-মেয়ের একসঙ্গে অ্যাকশন দৃশ্য দেখার প্রত্যাশায়।

সব ঠিক থাকলে বড়দিনের সময় মুক্তি পেতে যাচ্ছে ‘কিং’। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর শাহরুখ খানের নতুন এই সিনেমা নিয়েও বলিপাড়ায় উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top