বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৩:৫৪

সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে এ ঘটনা সম্পর্কে এমআরটি পুলিশ-এর কন্ট্রোল রুমে খবর আসে।

বিষয়টি নিশ্চিত করে কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর রাতুল জানান, কারওয়ান বাজার অংশে মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে একটি গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। উচ্চ ভোল্টেজের কারণে বেলুনটি সরাতে কিছুটা সময় লাগছে।

তিনি আরও বলেন, বেলুন অপসারণের কাজ শেষ হলেই পুনরায় মেট্রোরেলের স্বাভাবিক চলাচল শুরু হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top