মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৪:২৪

সংগৃহীত

দেশের কৃষকদের জন্য বড় উদ্যোগ হিসেবে আগামী পাঁচ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহীদ মারুফ স্টেডিয়াম-এ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে ‘কৃষক কার্ড’ অন্যতম ছিল। পাশাপাশি যেসব কৃষকের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, তা প্রথম এক সপ্তাহের মধ্যেই মওকুফ করা হয়েছে। এতে দেশের প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

তিনি আরও জানান, উদ্বোধনের দিনে প্রাথমিকভাবে ২২ হাজার কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে সরাসরি কৃষিকাজে যুক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

সরকারের এ উদ্যোগ কৃষকদের আর্থিক সহায়তা, ভর্তুকি ও অন্যান্য সেবা সহজে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top