নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৪:৫৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং ফাহিম আলিম (২৭)। হীরামন ও নাজমুল সম্পর্কে বাবা-ছেলে এবং ফাহিম ছিলেন নাজমুলের বন্ধু। তারা লাউডনভিল এলাকায় বসবাস করতেন।
আহতদের মধ্যে রয়েছেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে আলবানির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে করে ঘুরতে বেরিয়েছিলেন তারা। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। রুট ৯-এইচ সড়ক-এর ভ্যান ওয়াইক লেনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।
নিহতদের স্বজন রাজিয়া বেগম জানান, বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বায়তুল আমান ইসলামিক সেন্টার-এ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মার্লবুরো মুসলিম সিমেটেরি-তে তাদের দাফন করা হবে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।