ইরানের হামলার প্রতিবাদে জরুরি বৈঠকে আরব লীগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:১০
ইসলামি প্রজাতন্ত্র ইরান কর্তৃক উপসাগরীয় দেশগুলোর ওপর চালানো ‘বেআইনি ও নিন্দনীয়’ হামলার প্রতিবাদে এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় জরুরি ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছে আরব লীগ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বৈঠকে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে কাতার সক্রিয়ভাবে অংশ নিয়ে ইরানের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এসব হামলাকে ‘অবৈধ ও নিন্দনীয়’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং এগুলো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই সময় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে চলমান সংঘাত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে পরিস্থিতি এখনো নাজুক, এবং যে কোনো সময় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।