সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ভিপি ইমির জামিন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৮
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
ঘটনার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে রিকশায় মাইকে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। পরে সেখানে বাধা দেওয়া হয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতার সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয় এবং পরে পুলিশ তাদের আটক করে।
পরবর্তীতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে এবং আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আদালতের সর্বশেষ আদেশে ইমিকে ওই মামলায় জামিন দেওয়া হলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।