ঢাকায় প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৩:২৭
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সারাহ কুক।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা খাতে সহযোগিতা, প্রশিক্ষণ, এবং দুই দেশের নিরাপত্তা-সম্পর্কিত অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।