পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, সাথে সাথে বাসচালক আটক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৯
রাজধানীর বনানী এলাকার বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে একটি ট্রাস্ট মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচালক ওমর ফারুক (২৫) কে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
তিনি জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং অংশে চেয়ারম্যান বাড়ি এলাকার পায়ে চলা সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে। সেখানে ট্রাস্ট মিনিবাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির সংঘর্ষ হয়। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসচালককে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তা কর্মী বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।