গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার তথ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৩:১০
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, চিন্তা-চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আরও জানান, তথ্য মন্ত্রণালয় একটি তথ্য বিশেষজ্ঞকে নিয়ে পরামর্শক কমিটি এবং পরবর্তীতে একটি গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে, তবে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়।
তিনি আরও জানান, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।