এনসিপিকে ‘বিদায় জানানোর সময়’ হয়েছে: শাহরিয়ার কবির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪০
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে মন্তব্য করেছেন। তিনি মনে করছেন, দলটিকে বিদায় জানানোর সময় এসে গেছে।
রোববার (৩ মে) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, “It’s time to say goodbye to NCP. All the best.”
তার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। পোস্টটি সংক্ষিপ্ত হলেও এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে বিভিন্ন মহলে ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়েছে।
তবে তিনি কেন এমন মন্তব্য করেছেন বা এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি না—সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।