পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান ও ইরান। এ প্রেক্ষাপটে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফোনালাপে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠায় চলমান উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা ও মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেন।
অন্যদিকে, ইসহাক দার পুনর্ব্যক্ত করেন যে, সংলাপ ও কূটনীতির মাধ্যমেই আঞ্চলিক সংকটের টেকসই সমাধান সম্ভব। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে পুরো অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
তথ্যসূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।