মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

গাজায় ইসরাইলের বিমান হামলা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ০৭:৪৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফিলিস্তিনের হামাস অবস্থানে রাত ভর বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এক টুইট বার্তায় ইসরাইল কর্তৃপক্ষ জানায়, গাজা উপত্যাকায় হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইল সেনবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার অধিকৃত ফিলিস্তিন থেকে ইসরাইলের দিকে দু’টি রকেট ছোড়ার পর এ বিমান হামলা চালানো হয়েছে। রকেট দু’টির একটি ইসরাইলের ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূমিতে পড়ার আগেই ধ্বংস করা হয়। অন্যটি ফাঁকা স্থানে গিয়ে পড়ে।

তবে এ পাল্টাপাল্টি হামলায় কোন ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি দু’পক্ষ থেকেই।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top