মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের, উত্তেজনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ০৮:২০

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিয়োজিত জাহাজে হামলা চালানো হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে বলে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে অত্যাধুনিক বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে তাদের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম ছড়িয়ে রয়েছে এবং সেগুলো পূর্ণ সক্ষমতায় ব্যবহারের জন্য প্রস্তুত। প্রয়োজনে এসব শক্তি ব্যবহারে পিছপা হবে না বলেও জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, শান্তি আলোচনা নিয়ে ইরান এখন আগের চেয়ে কিছুটা নমনীয় অবস্থানে এসেছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top