পানামার ‘ব্রিজ অব দ্য আমেরিকাস’-এর পাশে ভয়াবহ বিস্ফোরণ, একজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:০২
পানামার ব্রিজ অব দ্য আমেরিকাসের পাশে সোমবার (৭ এপ্রিল) বিকেলে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটিতে সেতুর নিচে আগুন ছড়িয়ে পড়ে এবং বিশাল অগ্নিগোলক ও কালো ধোঁয়া দেখা যায়। ঘটনার কারণে ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণটি বালবোয়ার লা বোকা এলাকার একটি ট্যাংকার ট্রাকের কারণে ঘটেছে। উদ্ধার অভিযানে একজন নিহত হয়েছেন এবং দুইজন ফায়ারফাইটার আহত হয়েছেন। আরও দুইজন দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কুলিং অপারেশন চালানো হয়েছে এবং সেতুর কাঠামোগত নিরাপত্তা যাচাই চলছে।
স্থানীয়দের বালবোয়া এলাকা এড়িয়ে চলার এবং জরুরি যান চলাচলের জন্য রাস্তা খালি রাখার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আরটি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।