মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

লিবিয়ায় মাফিয়াদের হাতে মাদারীপুরের যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৯

সংগৃহীত

মাদারীপুরের জহুরুল ইসলাম লিবিয়ার একটি বন্দিশালায় মাফিয়াদের নির্যাতনে নিহত হয়েছেন। ইতালিতে স্বপ্ন পূরণের আশায় পাঁচ মাস আগে বাড়ি ছেড়ে যাওয়া তিনি সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছান। সেখানে তাকে বন্দী রেখে নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ হাতিয়ে নেওয়া হয়।

নিহতের স্বজনরা দালাল ও মাফিয়া দণ্ডের দাবি করেছেন এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। একই ঘটনায় জহুরুলের সঙ্গে নিখোঁজ রয়েছেন মাদারীপুরের মধ্য ধুলগ্রামের ইমামুল সৈয়দ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধেরও আহ্বান জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top