‘যুদ্ধ এখনো শেষ হয়নি’ যুদ্ধবিরতি চললেও প্রস্তুত ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৩:২২
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতিকে স্বাভাবিক মনে করছে না ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, সংঘাত এখনো শেষ হয়নি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে যুদ্ধের সমাপ্তি ঘটেছে—এমনটি মনে করার সুযোগ নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-এর ওপর আস্থা না থাকার কথাও স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি।
মোহাম্মদ আকরামিনিয়া আরও জানান, যুদ্ধবিরতি চলমান থাকলেও ইরানের সামরিক কার্যক্রম যুদ্ধকালীন তৎপরতার মতোই অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত চালানো হচ্ছে এবং সামরিক সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম উন্নয়নের কাজ চলছে।
তার ভাষায়, যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতেই এই কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।