শুভেন্দুকে দেখা মাত্রই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২০:২২
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতার কালীঘাট এলাকায়। বৃষ্টিভেজা দিনেও ভোটকেন্দ্রগুলোতে ছিল সরব উপস্থিতি। তবে দিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রার্থী শুভেন্দু অধিকারী।
বুধবার কালীঘাটের একটি ভোটকেন্দ্রে পৌঁছাতেই একদল তৃণমূল কর্মী-সমর্থক ‘চোর চোর’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় নেত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকেরা সামনে এগিয়ে এলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। পাল্টা হিসেবে অন্য পক্ষ থেকেও স্লোগান ধ্বনিত হতে থাকে, ফলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে তার ওপর হামলার চেষ্টা করা হচ্ছে। তিনি নিরাপত্তা বাহিনীর সহায়তা চান। তবে এসব অভিযোগ অস্বীকার করে কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, বরং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন শুভেন্দুই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যেতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।