দিল্লির বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৩:১২
ভারতের রাজধানী দিল্লি-তে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) ভোরে ভিবেক বিহার এলাকার চারতলা একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে যখন ভবনের বাসিন্দারা গভীর ঘুমে ছিলেন।
স্থানীয়রা জানান, আগুনের ধোঁয়া দেখতে পেয়ে তারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং কয়েকজনকে নিরাপদে বের করা সম্ভব হলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।
দমকল বাহিনী জানায়, ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে। প্রশাসন আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।