শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ভোট গণনাকে ঘিরে ‘অকাল হোলি’ আবিরের বাজার চাঙা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:৪২

সংগৃহীত

৪ মে ভোট গণনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এক অদ্ভুত ধরনের “অকাল হোলি”। ভোটপর্ব শেষ হতেই কলকাতা থেকে জেলা পর্যন্ত দোকানগুলোতে বিক্রি বাড়তে শুরু করেছে রাজনৈতিক রঙের আবির।

এই সময়ে সাধারণত হোলি ছাড়া আবিরের চাহিদা কম থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। ভোটের ফলাফলকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে আগেভাগেই সবুজ, গেরুয়া ও লাল আবির মজুত করার প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বুথফেরত সমীক্ষায় কিছু আসনে এগিয়ে থাকার আভাস পাওয়ার পর গেরুয়া আবিরের চাহিদা বেড়েছে। অন্যদিকে শাসকদল সমর্থিত সবুজ আবিরের চাহিদাও কম নয়। তবে বামপন্থীদের সম্ভাবনা কম থাকায় লাল আবিরের বিক্রি তুলনামূলকভাবে কম।

বাঁকুড়ার এক ব্যবসায়ী জানান, গেরুয়া আবিরই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এরপর সবুজ। তিনি বলেন, দাম কিছুটা বাড়লেও বিক্রি বেড়েছে।

আরেক ব্যবসায়ী জানান, ভোট ছাড়াও স্থানীয় মেলা ও অন্যান্য উৎসবের কারণেও আবিরের চাহিদা কিছুটা বাড়ছে।

তবে সব মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে এবারের বাজারে আবিরের রংগুলো যেন ভোটের প্রতীকী উত্তেজনারই প্রতিফলন হয়ে উঠেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top