মধ্যপ্রাচ্যের চার দেশে অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:৩৮
মধ্যপ্রাচ্যের চার মিত্র দেশের কাছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১ মে) যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর জানায়, মোট ৮.৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির এই চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে।
এই প্যাকেজের আওতায় রয়েছে ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।
প্রতিবেদন অনুযায়ী, কাতারের জন্য প্রায় ৪.০১ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ সেবা এবং ৯৯২.৪ মিলিয়ন ডলারের এপিকিউডব্লিউএস বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
কুয়েতের জন্য ২.৫ বিলিয়ন ডলারের সমন্বিত যুদ্ধ কমান্ড সিস্টেম, ইসরায়েলের জন্য একই ধরনের প্রায় ৯৯২.৪ মিলিয়ন ডলারের অস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য ১৪৭.৬ মিলিয়ন ডলারের অস্ত্র সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়।
চুক্তিগুলো বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের বড় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান যেমন লকহিড মার্টিন, RTX কর্পোরেশন, বিএই সিস্টেমস এবং নর্থরপ গ্রুম্যান যুক্ত রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই এই বিশাল অস্ত্র বিক্রির সিদ্ধান্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।