শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

খুব সহজেই হিসাব করুন আপনার জাকাতের পরিমান

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:৪৪

সংগৃহীত

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো জাকাত। সামর্থ্যবান মুসলমানদের জন্য এটি ফরজ ইবাদত, যেখানে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে সেই সম্পদের নির্ধারিত অংশ গরিব ও দুঃখীদের মাঝে বিতরণ করতে হয়।

কিন্তু অনেকেই জানেন না কোন সম্পদের ওপর জাকাত দিতে হয়, কীভাবে হিসাব করতে হবে বা মোট কত টাকা দিতে হবে। ফলে সময়মতো সঠিকভাবে জাকাত আদায় করা সম্ভব হয় না।

এই সমস্যার সহজ সমাধান হিসেবে এখন রয়েছে অনলাইন জাকাত ক্যালকুলেটর। ব্যবহারকারী খুব সহজে নিজের সঞ্চয়, স্বর্ণ-রূপা, ব্যবসায়িক পুঁজি বা অন্যান্য সম্পদের তথ্য দিয়ে মাত্র কয়েক ধাপে বের করতে পারবেন কত টাকা জাকাত দিতে হবে।

প্রক্রিয়াটিও অত্যন্ত সরল। নির্দিষ্ট ফরমে সম্পদের পরিমাণ লিখলেই স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে যায় এবং দেখানো হয় আপনার জাকাতের সঠিক পরিমাণ। পুরো কাজটি শেষ করতে সময় লাগে মাত্র দুই মিনিট।

সঠিকভাবে জাকাত হিসাব করলে একদিকে ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করা সম্ভব হয়, অন্যদিকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগও তৈরি হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top