০৮ মার্চ: আজকের নামাজের সময়সূচি
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১০:৫১
নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। ঈমান বা বিশ্বাসের পর ইসলামে নামাজকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয়, কিয়ামতের দিনে মানুষের প্রথম হিসাব নেওয়া হবে নামাজের বিষয়ে। তাই প্রতিটি মুসলমান নারী ও পুরুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ।
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও ইসলামে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। দৈনন্দিন ব্যস্ততা যতই থাকুক না কেন, সময়মতো ফরজ নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধর্মীয়ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার (০৮ মার্চ) ২০২৬ ইংরেজি, ২৩ ফাল্গুন ১৪৩২ বাংলা, ১৮ রমজান ১৪৪৭ হিজরি।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
জোহর-১২.১৩ মিনিট
আসর-৪:২৪ মিনিট।
মাগরিব-৬:০৬ মিনিট।
এশা-৭:২০ মিনিট।
ফজর (আগামীকাল সোমবার)- ৪টা ৫৭ মিনিট।
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো—
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম : ০৫ মিনিট
সিলেট : ০৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা : ০৩ মিনিট
রাজশাহী : ০৭ মিনিট
রংপুর : ০৮ মিনিট
বরিশাল : ০১ মিনিট
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।