মাদারীপুরে উদীচীর বিক্ষোভ: ইরানে হামলা ও শিশু ইরা হত্যার বিচার দাবি
মাদারীপুর প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৩:৪০
মাদারীপুরে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা, শিশু ইরা হত্যা এবং যশোরে উদীচীর নেতাকর্মী হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে শহরের লেকপাড়ে শহীদ কানন চত্বরে এই প্রতিবাদী সমাবেশের আয়োজন করে উদীচী মাদারীপুর জেলা কমিটি।
সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি ডা. রেজাউল আমিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন এলিন, সহসভাপতি আনিসুর রহমান মিন্টু, সদস্য আ জ ম কামাল এবং সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ।
বক্তারা বলেন, দেশে বিদেশি প্রভাব ও নানা চক্রান্তের কারণে অনেক হত্যাকাণ্ডের সঠিক বিচার হয় না। তারা এই পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
সমাবেশে বক্তারা ইরানের ওপর হামলার নিন্দা জানান এবং শিশু ইরা হত্যা ও যশোরে উদীচীর নেতাকর্মী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।