আজ ইস্টার সানডে
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৫:৩০
আজ খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করছেন।
খ্রিস্টান ধর্মমতে, গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিনে অর্থাৎ ইস্টার সানডে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হন এবং মানুষের মাঝে ফিরে আসেন। এই দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে পাপ ও অন্ধকারের বিরুদ্ধে জয়ের এবং নতুন জীবনের প্রতীক হিসেবে বিবেচিত।
রাজধানী ঢাকার বিভিন্ন গির্জায় বিশেষ উপাসনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেছেন। এছাড়া শিশুদের মধ্যে রঙিন ডিম বা ‘ইস্টার এগ’ বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।