সৌদিতে ঈদুল ফিতর কবে, জানা যাবে আজ
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১২:২৯
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর।
বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদির নাগরিকরা। এদিন সৌদিতে ১৪৪৭ হিজরি সনের ২৯ রমজান।
আজ সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার। আর যদি চাঁদ দেখা না যায়, তবে দেশটির মুসলমানরা আরও একদিন রোজা রাখবেন।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার (১৭ মার্চ) জনসাধারণের প্রতি অনুরোধ করেছেন, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তা যেন নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে জানানো হয়।
উল্লেখ্য, আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথমদিনই উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।