বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

নিরাপদ ঈদ যাত্রার জন্য দোয়া ও সতর্কতা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৬:২৭

সংগৃহীত

ঈদুল ফিতরের সময় দেশের প্রতিটি স্থানে ঘরমুখো মানুষের চলাচল বেড়ে যায়। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ দূরপাল্লার পথে নামলেও, সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই নিরাপদ ঈদ যাত্রার জন্য সতর্কতার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা ও দোয়ার গুরুত্ব বিশেষ।

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম-এর সিনিয়র মুফতি আবদুর রহমান হোসাইনী পাঠকদের পরামর্শ দেন, বাড়ি থেকে বের হওয়ার আগে এবং যাত্রাপথে দোয়া পড়া জরুরি। তিনি বলেন, “দোয়া ও সতর্কতা মিলে মানুষ বিপদ-আপদ থেকে হেফাজতে থাকতে পারে।”

মুফতি আবদুর রহমান হোসাইনী উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.) ঘর থেকে বের হওয়ার সময় একটি বিশেষ দোয়ার তাওফীক দিয়েছেন:

দোয়া:

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

অর্থ: আল্লাহর নামে, আল্লাহর ওপরই নির্ভর করলাম; আল্লাহর সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।

হাদিসে বলা হয়েছে, এ দোয়া পড়লে শয়তান দূরে থাকে এবং আল্লাহ তায়ালা তার হেফাজত করেন।

যানবাহনে চড়ার সময়ও একটি দোয়া রয়েছে, যা স্মরণ করায় আল্লাহর অনুগ্রহ ও যাত্রার নিরাপত্তা:

দোয়া:

سُبْحٰنَ الَّذِیْ سَخَّرَ لَنَا هٰذَا وَ مَا كُنَّا لَهٗ مُقْرِنِیْنَ وَ اِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ

উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন

অর্থ: সেই পবিত্র সত্তা, যিনি এই বাহন আমাদের জন্য সহজ করেছেন; অন্যথায় তা আমাদের জন্য সম্ভব হতো না। আমাদের সবাইকে শেষমেষ প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। (সুরা যুখরুফ : ১২-১৪)

মুফতি হোসাইনী বলেন, ঈদযাত্রায় এই দোয়া ও সতর্কতা মেনে চললে আল্লাহর রহমতে নিরাপদভাবে গন্তব্যে পৌঁছানো সম্ভব।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top