পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ৭৩টি ফ্লাইটে মোট ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মো. আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। অন্যদিকে মো. নইম উদ্দীন মন্ডল স্বাভাবিকভাবে মক্কায় মৃত্যুবরণ করেন।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।
হজ ফ্লাইট কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। এরপর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।