শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বহাল, শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ও ইসরায়েলের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদ। মার্কিন মধ্যস্থতায় চলমান আলোচনার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ডোনাল্ড ট্রাম্প জানান, খুব শিগগিরই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। তার মতে, এই যুদ্ধবিরতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি বড় শান্তিচুক্তির ভিত্তি তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, ১৯৪৮ সাল থেকে বিরোধে জড়িত এই দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গত সপ্তাহে একাধিকবার তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বহাল থাকবে। বৈঠকটি ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি জানান, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মরক্ষায় লেবাননকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top